হোম > আইন-আদালত

ডিজিএফআইয়ের আফজাল ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে

বিএনপি কর্মী হত্যা মামলা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। এ নিয়ে তাকে দুই মামলায় পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুই দিনের রিমান্ড শেষে আফজালকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও নার্গিস পারভীন মুক্তি রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয় শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন।

এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ রাজধানীর মিরপুর মডেল থানার জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ওইদিন পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে গত ৮ এপ্রিল এই মামলায় পুনরায় চার দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সর্বশেষ গত ১২ এপ্রিল তার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় এবং ভাঙচুর করে। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈন ৩ দিনের রিমান্ডে

এবার গুমের মামলায় মামুন খালেদ গ্রেপ্তার

হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান

ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

সেনাবাহিনীর কাছে থেকে ক্ষতিপূরণ পাননি গুম হওয়া আমান আযমী

যুবদল নেতা মঈনের ৪ সহযোগী রিমান্ডে

১১৮ গ্রাম হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন

সাবেক যুবদল নেতা মঈন ৫ লাখ টাকা চেয়েছিলেন

সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট সেবা বন্ধ ছিল

নবাবগঞ্জে জোড়া খুনের দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন