হোম > আইন-আদালত

বেশি কথা বললেই রিমান্ড বাড়ে

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সায়েম হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

রিমান্ড শুনানি পর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় রিমান্ড বাড়ছে।

গত ৩ সেপ্টেম্বর পুলিশের এই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর পর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে বিভিন্ন মামলায় তাকে ৮৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এদিন আরো চার দিনের রিমান্ড দেওয়া হয়।

এর আগে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিন শুনানি করতে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে তার আইনজীবী মো. আব্বাস রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশমতো দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি ৮৫ দিন রিমান্ডে ছিলেন। বয়স্ক ও অসুস্থ মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।

শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে আন্দোলনে অংশ নেয় সায়েম হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তার মা শিউলি আক্তার ওই বছরের ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে