হোম > আইন-আদালত

আনিসুল-দীপু মনিসহ ৯ জন শ্যোন অ্যারেস্ট, রিমান্ডে ৬

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, দিপুমনিসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে আদালতে তাদেরকে গ্রেপ্তার ও রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এরপর আদালত এ আদেশ দেন।

রাজধানীর মিরপুর থানার দুটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, কদমতলী থানার মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বাড্ডা ও কদমতলী থানার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাড্ডা থানার মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

বাড্ডা থানার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, একই থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোলাম সারোয়ার পিন্টু, কাফরুল থানার দুই মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন