হোম > আইন-আদালত

হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন- সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম , অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এছাড়া এ অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয়েছে। ২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখরঞ্জন বালি। তিনি প্রসিকিউশনের পক্ষেরসাক্ষী ছিলেন। তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়। দুই মাস ১৩ দিন একটি অন্ধকার রুমে তাকে আটক রাখা হয়।

পরবর্তীতে ভারতের কলকাতায় বিএসএফের মাধ্যমে পাচার করা হয়। সেখানে তিনি পাঁচ বছর জেল খাটেন। এরপর দেশে ফিরে আসেন। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালি। তার অভিযোগ গ্রহণ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যথাযথ তদন্তের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন