হোম > আইন-আদালত

আজিমপুরে নারী সার্জেন্টের সাথে দুর্ব্যবহার: দুই যুবককে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্ট এর সাথে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেপ্তার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বুধবার বিকাল পৌনে ৫ টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর চৌরাস্তায় এলাকায় উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে দুই যুবক মোটরসাইকেল চালক শুভ এবং তার সঙ্গী অভিকে গ্রেপ্তার করেন। সাজা দিয়ে তাদেরকে থানা হাজতে পাঠানো হয়।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কর্তব্যরত নারী সার্জেন্ট হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে শুভকে সিগন্যাল দিয়ে থামান এবং তার ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ ও অভি কাগজপত্র প্রদর্শন না করে সার্জেন্টের সাথে দুর্ব্যবহার করেন এবং তাকে তাদের সাথে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন। বিষয়টি নারী সার্জেন্ট সার্জেন্ট তাৎক্ষণিকভাবে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন এবং লালবাগ থানার সহায়তায় তাদের থানা হাজতে প্রেরণ করেন।

সূত্র আরও জানায়, পরবর্তীতে উক্ত নারী সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

এডি/ এ এ

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকা বারের পাতানো নির্বাচনে অংশ নেবে না জামায়াত প্যানেল: শিশির মনির

হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

পুলিশ গুলি করলে তায়িম মা মা বলে মাটিতে লুটিয়ে পড়ে

শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হবে

হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের বিক্রেতা গ্রেপ্তার

ইংরেজি মাধ্যমে পড়ুয়াদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন কঠিন বাস্তবতা না হয়: আইনমন্ত্রী

ডিজিএফআইয়ের আফজাল ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈন ৩ দিনের রিমান্ডে