হোম > আইন-আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)তে অংশগ্রহণকারী দেশ বিদেশের কোর্স মেম্বারগণ তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্ট পরিদর্শন করেন। এ উপলক্ষে সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ অভিভাষণ প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে আলোকপাত করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া প্রভৃতি দেশের মোট প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০৫ জন কোর্স মেম্বার এবং ০২ জন ফ্যাকাল্টি মেম্বার অন্তর্ভুক্ত ছিলেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো, কার্যক্রম এবং চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীগণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এর মাধ্যমে তারা বিচারিক কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে