হোম > আইন-আদালত

খুলনার সাবেক মেয়র খালেক ও স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

১৭ কোটি টাকার অবৈধ সম্পদ

স্টাফ রিপোর্টার

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এবং তার স্ত্রী বন ও পরিবেশবিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের থেকে মামলা দুটি দায়ের করা হয়। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম।

দুদক জানায়, সাবেক মেয়র আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা অবৈধ সম্পদ হিসেবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

সূত্র জানায়, আরেকটি মামলা হয়েছে খালেকের স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।

তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুটি দায়ের করা হয়েছে।

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ