হোম > আইন-আদালত

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি: গ্রেপ্তার কবি সোহেল দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সোহেল হাসান গালিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এ দিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায়। পরে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তার দুই দিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, সোহেল হাসান গালিব তার ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় এলাকা থেকে সোহেল হাসান গালিবকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন