হোম > আইন-আদালত

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ২৪ বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দিন ধার্য করে।

এই মামলায় আসামিদের মধ্যে অন্যতম ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী।

চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন¬Ñনিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ।

এর আগে, গত ২৯ জানুয়ারি আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় তাদের পক্ষে মামলার কার্যক্রম পরিচালনার জন্য স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনেন।

প্রথম অভিযোগে আরো বলা হয়েছে, ছাত্র-জনতাকে দমনে নানক শেখ হাসিনার সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রৌশানুল হক সৈকতগণের সঙ্গে যোগাযোগ করে ছাত্র-জনতাকে দমনে নির্দেশনা দিতেন।

এই অভিযোগে আরো বলা হয়েছে, আসামি হাবিবুর রহমান তৎকালীন ডিএমপি কমিশনার হিসেবে ২০২৪ সালের ১৭ ও ১৮ জুলাই ওয়ারলেস ম্যাসেজের মাধ্যমে চাইনিজ রাইফেল ব্যবহার করে নিরীহ-নিরস্ত্র আন্দোলনকারীদেরকে হত্যার নির্দেশ দেন।

এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) এবং মোহাম্মাদপুর জোনের এডিসি রৌশানুল হক সৈকত ১৮ জুলাই মোহাম্মদপুর থানায় উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দেন।

এরই পরিপ্রেক্ষিততে ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর থানা অস্ত্রাগারে সংরক্ষিত ২০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ১৮০০ রাউন্ড শর্টগানের গুলি আন্দোলনকারীদের ওপর ব্যবহার করা হয়। এতে ১৮ জুলাই ফারহান ফাইয়াজ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ও ফাতহীন মহতাদী ত্বকী কে গুরুতর জখম করা হয়। যা আসামিদের জ্ঞাতসারেসংঘটিত হয়েছে।

দ্বিতীয় অভিযোগ বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে বসিলা রোড ও নূর জাহান রোডসহ আশপাশের এলাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনে আসামি বিপ্লব কুমার সরকার, ডিএমপি যুগ্ম-কমিশনার (অপারেশন) এবং আসামি রৌশানুল হক সৈকত নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাইনিজ রাইফেল, শটগান, গ্যাস শেল, সাউন্ড গ্রেনেডসহ অবস্থান নেন। একপর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলনে নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করতে থাকেন। এতে রিকসা চালক মো. মাহিন মিয়া ও রনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এবং অসংখ্য ছাত্র-জনতাকে গুরুতর জখম করা হয়। যা আসামিদের জ্ঞাতসারে, সম্পৃক্ততা ও সহযোগিতায় সংঘটিত হয়েছে।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, আসামিদের নির্দেশে প্রত্যক্ষ অংশগ্রহণে ২০২৪ সালের ১৯ জুলাই মোহম্মাদপুর থানাসহ আশপাশের এলাকায় আল শাহরিয়ার হোসেন ওরফে রোকনসহ ৬ জনকে গুলি করে হত্যা এবং নাহিদ হাসানসহ কমপক্ষে ৮ জনকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়। যা আসামিদের উপস্থিতিতে এবং সহায়তায় সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় ৫০ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দিবেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সার্ভিস

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

আসিফ মাহমুদের বিরুদ্ধে আদালতে মামলার চেষ্টা

পথচারীকে মারধরের অভিযোগে রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে মামলা

একটি গুলি আমার বুকের হাঁড় ভেঙে বেরিয়ে যায়