হোম > আইন-আদালত

ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ক্ষমতা স্থায়ী করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার মানুষকে হত্যার (এলিমিনেট) পরিকল্পনা করেছিলেন বলে যুক্তিতর্কে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এর উদ্দেশ ছিল আগামী ৫০ বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠস্বর বা শক্তি যাতে না থাকে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে এই মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরীর জবানবন্দির অংশবিশেষ ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর জানান, সাক্ষী তৌহিদুল ইসলাম তার জবানবন্দিতে বলেছেন, জিয়াউল ১৯ ডিভিশনে চলে যাওয়ার পরও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। একপর্যায়ে তৌহিদুলকে ফোন করে জিয়াউল জানান, আগের দুটি পদোন্নতি বোর্ডে তাঁকে সুপারসিড করা হয়েছে এবং তিনি নিজে যোগাযোগ করে র‍্যাবে পোস্টিং নিচ্ছেন। তখন জিয়াউল ধরে নিয়েছিলেন মেজর পদই তাঁর সর্বশেষ পদোন্নতি। সে সময় জিয়াউল তাঁকে জানান, আগের রাতে নানকের মাধ্যমে তিনি গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জবানবন্দির উদ্ধৃতি দিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে জিয়াউল জানান, তখন দেশের পরিস্থিতি খারাপ ছিল এবং নতুন সরকার হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আলোচনা হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা ছাড়বে না এবং দলটি যেন ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতে পারে, সে রকম পরিস্থিতি তৈরি করতে হবে। এ জন্য জিয়াউলকে দেশের যেকোনো স্থানে অভিযান পরিচালনার কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় এবং ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। জবানবন্দিতে বলা হয়, এসব মানুষকে সরিয়ে দেওয়া বা গুম করা গেলে আগামী ৫০ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ বা শক্তি থাকবে না।

চিফ প্রসিকিউটর জানান, তৌহিদুল ইসলাম তাঁর জবানবন্দিতে আরও বলেন, ওই ১০ হাজার ব্যক্তি কারা—এমন প্রশ্ন করলে জিয়াউল জানান, তাঁদের মধ্যে আনুমানিক ৬ হাজার বিএনপি, ২ হাজার জামায়াত এবং প্রায় ২ হাজার আওয়ামী লীগের লোকজনের কথা বলা হয়েছিল। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে তৌহিদুল প্রশ্ন তুললে জিয়াউল জানান, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিরা বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে আসা।

যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন দলের পক্ষ থেকে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়েছে। তাদের বিশ্বাস, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। এ মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রার্থনা জানান তিনি।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন রিমান্ডে

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড

দেশের মাটিকে নিরাপদ করতে জিয়াউলের চরম শাস্তি হওয়া জরুরি

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না, ভারতীয় মন্ত্রীদের আইনমন্ত্রীর হুঁশিয়ারি

জিয়াউলের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

রাষ্ট্রীয় অস্ত্র হত্যার কাজে ব্যবহার করেছিলেন জিয়াউল

হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে: শিশির মনির

দি ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদান নিয়ে হাইকোর্টের রুল