হোম > আইন-আদালত

জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের আদেশ আজ

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের শুনানি গতকাল সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ আজ মঙ্গলবার দেওয়া হবে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত গতকাল এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অপরপক্ষে শুনানি করেন- সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক ও শিশির মনির প্রমুখ।

এর আগে জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এটিকে অবৈধ, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি রিট আবেদন করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। এতে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

এর আগে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ । এটিও শুনানির অপেক্ষায় রয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর