হোম > আইন-আদালত

দেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রমের সরাসরি সম্প্রচার।

ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রোববার দুপুরে বিটিভিতে সরাসরি সম্প্রচার শুরু হয়।

এর আগে সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দাখিল করা হয়।

এর আগে শনিবার প্রসিকিউটর তামিম জানান, ‘বাংলাদেশের মানুষ এবার প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম দেখতে পারবেন। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

অভিযুক্ত অন্য দুইজন হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে