হোম > আইন-আদালত

পিতা-ভাইসহ সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

দুর্নীতির অভিযোগ থাকায় সনি র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও পরিবারের দুই সদস্যসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুই আসামি হলেন, আকরাম হোসেনের ভাই সনি র‌্যাংগসের ডিএমডি বিনাস হোসেন ও পিতা সাচিমি ওগাওরা হোসেন।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারি কর্মকর্তা মো. আল আমিন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার ভাই প্রতিষ্ঠানটির ডিএমডি বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

গোপন অনুসন্ধান জানা গেছে, আসামি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব সম্পত্তি বিভিন্ন জায়গায় স্থানান্তর করার পায়তারা করছেন।

তাই এসব সম্পদ রোধকল্পে এবং আসামিদের অপরাধের আলামত রক্ষায় তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির ওই আদেশ দেন আদালত।

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

শওকত আলীর অর্থ পাচার: ৩০ দিনে অনুসন্ধান নিষ্পত্তির নির্দেশ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢামেক অধ্যাপকের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে

ঢাকা ক্লাবের সভাপতিসহ চারজনের নামে মামলা, সমন জারি

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ