হোম > আইন-আদালত

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, গাজা গণহত্যা রোধে মুসলিম দেশগুলোকে একযোগে ইসরাইলে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামরিক পদক্ষেপের মাধ্যমে ইসরাইলিকে গুড়িয়ে দেওয়াই ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আইনজীবী নেতারা এসব কথা বলেন।

আইন সমিতির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ আইনজীবী মনির হোসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা বলেন, গাজায় মাসের পর মাস চলা ব্যাপক গণহত্যায় ৬২ সহস্রাধিক সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। বক্তারা সকল মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপের আহ্বান জানান। তারা ইসরাইলি প্রোডাক্ট বয়কটে সবাইকে জোরালোভাবে এগিয়ে আসারও আহ্বান জানান। মসজিদুল আকসার সুরক্ষা এবং গাজার নিরীহ মানুষদের উদ্ধারে ইসরাইলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন- বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ডুলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব তৌহিদুল ইসলাম, এ বিএম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট সালাউদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, রুহুল কুদ্দুস মুন্না, আজিজুল হক প্রমুখ।

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে