হোম > আইন-আদালত

সাম্য হত্যা: গ্রেপ্তার তিন যুবক ৬ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন যুবকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া আসামিরা হলেন- তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিক।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এদিন শনিবার আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।

গত ১৩ মে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০/১২ জনকে আসামি করে মামলা করেন। নিহত সাম্য ঢাবি'র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

এদিকে ঘটনার রাতেই রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার তাদের আদালতে তোলা হলে গ্রেপ্তার ওই তিন যুবকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে