হোম > আইন-আদালত

আক্রমণাত্মক মন্তব্যে হাইকোর্টের উষ্মা, ক্ষমা চাইলেন বার সভাপতি

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত ও শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট শুনানির সময় একজন আইনজীবীর 'অযাচিত' মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর উল্লেখ করে আদালতে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ।

আদেশ ঘোষণার আগে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরি বলেন, 'আদেশের আগে আমার ব্রাদার জাজ কথা বলবেন। তিনিই আদেশ ঘোষণা করবেন।'

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরি বলেন, 'গতকাল বুধবার এ রিটের শুনানি শেষ হওয়ার পর কোনো একজন আদালতের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এটি আমাদের নজরে এসেছে'। এসময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরি বলেন, 'ক্লায়েন্ট আসবে ও যাবে। বার-বেঞ্চ থাকবে।'

পরে বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তৃতীয় পক্ষ বা অপরিচিত বা সিজনাল কেউ এটা করে থাকতে পারে। তবে যেই বলুক তার পক্ষে নি:শর্ত ক্ষমা চাচ্ছি। এরপর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরি আদেশ ঘোষণা করেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আমার দেশকে জানান, আদালতকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এতে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। তৃতীয় কোনো পক্ষ সুবিধা নেওয়ার জন্য এটা করে থাকতে পারে। বারের সভাপতি হিসেবে আমি আদালতের কাছে ক্ষমা চেয়েছি। আমাদের কাছে আদালতের মর্যাদা রক্ষা করা গুরুত্বপূর্ণ বিষয়। এ দৃষ্টিকোণ থেকে মন্তব্যকারীর পক্ষে নি:শর্ত ক্ষমা চেয়েছি।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে