হোম > আইন-আদালত

বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার দায়ে ওই এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলু নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এজন্য তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা জন্য ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। ওইদিন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত আজ বুধবার তারিখ ধার্য করেন। গত ২ ডিসেম্বর এই মামলায় অনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে আদালত মামলাটিতে ৪ জনের সাক্ষ্য নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ‎পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেন। এরপর ‎গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। 

আরও জানা যায়, এই মামলার সাক্ষী বিষয়টি দেখে তৎক্ষনাৎ কি করবে বুঝতে না পেরে বাদীকে এই ঘটনার বিষয়ে অবগত করেন। বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মানুষিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এই বিষয়ে সাক্ষীগণ ও সিসি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয় যে, আসামি শিবলু ইচ্ছাকৃত বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করেন।

দশম বারের মত পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

প্রসিকিউশনের বিরুদ্ধে বাস্তবভিত্তিক অভিযোগের তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই

ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

৪৭ মানব কঙ্কালসহ গ্রেপ্তার চারজন কারাগারে