হোম > আইন-আদালত

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তাদের নামে থাকা লকার বা সেইফ ডিপোজিট খোলার অনুমতি দিয়ে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সাথে বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে নিয়োগ করেন আদালত। এসময় একজন বিভাগীয় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে লকার খোলার পর প্রাপ্ত অথ-করি জব্দের আদেশ দেন বিচারক।

এর আগে দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাংলাদেশ ব্যাংকের বেশকিছু কর্মকর্তার নামে থাকা লকার খোলার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে কাগজপত্র পর্যালোচনা করে মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা জব্দ করে দুর্নীতি দমন কমিশন। এসময় সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া যায়।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর, তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এছাড়া একই বছরের ২৪ আগস্ট এস কে সুর, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

আসিফ মাহমুদের বিরুদ্ধে আদালতে মামলার চেষ্টা

পথচারীকে মারধরের অভিযোগে রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে মামলা

একটি গুলি আমার বুকের হাঁড় ভেঙে বেরিয়ে যায়

নজরুল-হেমায়েতসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

জামিন মেলেনি ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের

বিধবাকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্য কারাদণ্ড

কোটি টাকা ঘুস চাওয়া সেই সাইমুম জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নেতা

সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান