হোম > আইন-আদালত

জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ডে আফজাল নাছের

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত লে. কর্নেল আফজাল নাসেরকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই কেএম আব্দুল হক। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তারের দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতে বলেন, এ মামলার বাদী জবি শিক্ষার্থী অনুক কুমার দাস জুলাইয়ের ১৬ তারিখ সিএমম কোর্ট সংলগ্ন রাস্তায় গুলিবিদ্ধ হন। যেটি ছিল স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আফজাল নাসেরদের প্রচেষ্টা। এজন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ মামলায় জড়িত অন্যান্য আসামি এবং প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। অপর দিকে আসামিপক্ষের আইনজীবী শওকত হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে আন্দোলনকারীরা মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত গুলি চালায়। এতে আহত হন অনিক। তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরো অভিযোগ করা হয়, প্রধান আসামি শেখ হাসিনা ও ২ নং আসামি ওবায়দুল কাদেরের সরাসরি উস্কানিতে এবং ৩ নং আসামি আসাদুজ্জামান খান কামাল এবং ১৭ নং আসামি আফজাল নাসের পূর্বপরিকল্পিত নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে জবির অনিক কুমার দাস নামে এক শিক্ষার্থী গুরুতর জখম হন, যার শরীরে এখনো চারটি স্প্লিন্টার রয়েছে। ওই ঘটনায় অনিক কুমার দাস কোতোয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার