হোম > আইন-আদালত

স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি তানভীরের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করা হয়েছে।

রোববার দুদকের মহাপরিচালক মো.আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এক মামলায় তানভীর ইমামের বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।

অন্য মামলায় তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়েছে। তানভীর সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

আরেক মামলায় তানভীর ইমামের কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলায়ও তানভীর ইমামকে আসামি করা হয়েছে। সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি মেয়েকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে অভিযোগ আনা হয়েছে।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন