হোম > আইন-আদালত

গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

বিশেষ প্রতিনিধি

জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, তবে জেনোসাইড হয়নি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বিষয়টি পরিস্কার করেন।

পোস্টে তিনি লেখেন, ম্যাসমার্ডার মানে গণহত্যা, জেনোসাইড মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে জেনোসাইড হয়নি।  

তিনি বলেন, গণহত্যার কোনো চার্জ নেই। গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেগুলো ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি, মানবতাবিরোধী অপরাধ। এটা গণহত্যার অপরাধ নয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বরাত দিয়ে বলা হয় জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই। আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে, সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ! গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে, সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে; জেনোসাইড নয়।

আইনের যথাযথ অর্থ না জেনে বা ভুলভাবে ব্যাখ্যা করে সংবাদ না করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে