হোম > আইন-আদালত

নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সার্ভিস

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগরীতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে পরিবহনের ক্ষেত্রে ঝুঁকি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সার্ভিস চালু রেখেছে। নিরাপত্তা নিশ্চিতে এই সেবা নিতে নগরবাসীকে আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক সংস্থা কিংবা ব্যক্তি পর্যায়ে বিপুল পরিমাণ নগদ অর্থ বা স্বর্ণালংকার এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের সময় ছিনতাই বা ডাকাতির ঝুঁকি থাকে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় পুলিশের নিরাপত্তা সহায়তায় মানি এস্কর্ট সার্ভিস প্রদান করা হচ্ছে।

এই সেবার মাধ্যমে প্রশিক্ষিত পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে করে পরিবহনকালীন নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধের ঝুঁকিও অনেকাংশে কমে আসে।

নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সার্ভিস নিতে আগ্রহীরা ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মুখপাত্র, উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে ঝুঁকি এড়াতে নাগরিকদের এই সেবা গ্রহণ করা উচিত। এতে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের কার্যক্রমও আরও কার্যকর হবে।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড