হোম > আইন-আদালত

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে খতনা করতে গিয়ে এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে করা মামলায় ওষুধের বিক্রেতা (ফার্মেসি মালিক) খলিলুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রেজাউল করিম। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আদালত আসামির উপস্থিতিতে সোমবার দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের এসআই মিজানুর রহমান জানান, বাদীপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

গত ২২ মার্চ ৯ বছর বয়সী এক শিশুর খতনা করাতে গিয়ে তার পুরুষাঙ্গের খানিকটা অংশ কেটে ফেলেন খলিল। এ ঘটনায় শিশুটির নানা ১০ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় ঢাকা উদ্যান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকায় ‘খলিল ডাক্তার’ নামে পরিচিত এ দোকানি। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ সকালে শিশুটিকে খতনা করানোর জন্য ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’ নামের একটি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। খতনার সময় চিকিৎসকের মারাত্মক অবহেলার কারণে শিশুটির পুরুষাঙ্গের সামনের অংশে গুরুতর জখম হয়। অধিক রক্তক্ষরণ হওয়ায় তাকে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়।

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

ডিজিএফআইর সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে

সাবেক এসপিসহ ৮ জনের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা