হোম > আইন-আদালত

জামায়াতের আপিল নিবন্ধন ফের শুনানি ১৩ মে

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৩ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে আপিলের চূড়ান্ত শুনানির জন্য আবেদন করে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, আগেও এর শুনানি হয়েছে, কিন্তু শেষ হচ্ছে না। জামায়াতের নিবন্ধন না থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি করছে।

এ সময় আপিলটি কোন সালে করা হয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি। পরে আইনজীবী শিশির মনির আদালতকে জানান, ২০১৩ সালে আপিলটি করা হয়। একপর্যায়ে আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ।

এ বিষয়ে শুনানি নিয়ে গত বছরের ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর (রিস্টোর) করে আদেশ দেন। পরবর্তীতে জামায়াতের আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর এ বিষয়ে শুনানি শুরু হয়। এরপর আরও কয়েকদিন বিষয়টির শুনানি হয়।

শিবিরের দুই নেতার পায়ে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা শনিবার

আমার ডান হাতে গুলি লেগে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়

পলকের নির্দেশেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর

২ লাখ টাকায় কেনা অস্ত্র দিয়ে হাদিকে গুলি করে ফয়সাল

সাতদিনে জব্দ ৪ কোটি মিটার জাল, আটক ২৭৯

রাজধানীতে ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান

সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ৩য় দফায় ৫ দিনের রিমান্ডে

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত