হোম > আইন-আদালত

৬ টন অবৈধ ডিজেল উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন

মোবাইল কোর্টের অভিযান

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ৩০ ড্রাম, অর্থাৎ আনুমানিক ৬ টন ডিজেল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেচাকেনা করে আসছিল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ডিজেলের পাশাপাশি তেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও উদ্ধার করা হয়।

জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের সময় অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সরবরাহ দেশের জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা সতর্ক করেন।

স্থানীয়দের মতে, বিমানবন্দর এলাকার আশপাশে দীর্ঘদিন ধরে গোপনে তেল মজুদের কার্যক্রম চললেও প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

সারাদেশে এভাবে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি দারে গোয়েন্দা সংস্থা গুলোর পক্ষ থেকে তথ্য দেওয়া হচ্ছে এবং অবৈধ মজুদ তেল অভিযান চালানো হবে বলে জানা গেছে।

স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাস সহ ২ জন রিমান্ডে

১/১১-তে তারেক রহমানের জামিনে ভূমিকা রেখেছি, আদালতে মামুন

এক কাপড়ে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেন মামুন খালেদ

দুর্নীতি মামলায় মাসুদ চৌধুরীকে গ্রেপ্তারের আবেদন

কারও ন্যায়বিচারে বাধা দেব না: অ্যাটর্নি জেনারেল

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসিকে তলব

নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক তারেক গ্রেপ্তার

হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারপতির ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড

কে এই নতুন অ্যাটর্নি জেনারেল

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল