হোম > আইন-আদালত

সাংবাদিক হাবিবুল ইসলামকে কারওয়ান বাজারে হেনস্তার ঘটনায় এলআরএফ’র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

পেশাগত দায়িত্ব পালনকালে ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্টার নিউজের সিনিয়র রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিবকে কাওরান বাজারের চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম। সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন ঘটনার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংগঠনের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান প্রেরিত এক লিখিত বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা। কাওরান বাজারে হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ঘটা ওই ন্যাক্কার জনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না গেলে, অপরাধীরা এমন কর্মকাণ্ডে উৎসাহ পাবে। তাই দ্রুত এসব অপরাধীকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি কারওয়ান বাজারে '২৪ ঘণ্টায় কোটি টাকার চাঁদাবাজি' নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারের পর থেকেই ওই চাঁদাবাজ সিন্ডিকেট সাংবাদিক হাবিবকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত ২৮-এপ্রিল, কারওয়ান বাজারের একটি স্পর্শকাতর জায়গা থেকে অর্থ লুটপাট ও চাঁদাবাজির বিষয়ে দ্বিতীয় পর্বের নিউজ সংগ্রহ করতে গেলে কতিপয় সন্ত্রাসী তাকে ও তার সাথে থাকা ভিডিও জার্নালিস্টকে অবরুদ্ধ করে মব সৃষ্টির মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে।

এসময় ক্যামেরার ওপর হামালা তাদের শারিরীক ও মানুষিকভাবে লাঞ্চিত করা হয়। পরে প্রায় দেড় ঘন্টাব্যাপী আটকে রেখে চালানো হয় শারীরিক ও মানুষিক নির্যাতন। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে সেখান থেকে এক সিনিয়র সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় বেঁচে ফিরেন তিনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা সত্ত্বেও প্রশাসনের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।

জ্বালানি পরিস্থিতির উন্নতি: সরাসরি কোর্ট পরিচালনায় প্রধান বিচারপতিকে বিবেচনার আহ্বান

কেরানীগঞ্জে রিকশাচালকে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ড

ঢাকা বার নির্বাচনে ভোট পড়েছে ৩৪%, কাল গণনা

ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৩ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের এভারকেয়ারে চিকিৎসার আদেশ বাতিল

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৪ দিনের রিমান্ডে

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে হাজিরের নির্দেশ হাইকোর্টের

বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কামরুল-মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ

২ ঘণ্টা দেরিতে ট্রাইব্যুনালে উপস্থিত হলেন সাবেক মন্ত্রী কামরুল