হোম > আইন-আদালত

টিপু মুনশি ও তাঁর স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা জমি জব্দ ও ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা তাদের বিরুদ্ধে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

জব্দকৃত সম্পত্তির মধ্যে টিপু মুনশির নামে রয়েছে, রাজধানীর উত্তরায় প্লটসহ তিন তলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১. ৯২ শতাংশ জমি। এছাড়া ১১টি ব্যাংক হিসাব, ৯টি শেয়ার ও ২টি গাড়ি। এসব হিসাবে ৮ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে, ১১টি হিসাবে আছে, ২ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা। আর ৯ শেয়ার ও ২ গাড়ির বাজর মূল্য ৫ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে।

এদিকে মালবিকা মুনশির রয়েছে, রাজধানীর গুলশানের একটা জমি, ১টি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০টি প্রতিষ্ঠানে ৪ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।

গত বছরের ২৯ আগস্ট রাজধানীর গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা তাকে রিমান্ডে নেয়া হয়। বর্তমানে কারাগারে আছেন তিনি। 

দুদকের আবেদনে বলা হয়, আসামি টিপু মুনশি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। এসব সম্পদ ভোগ দখলে রেখে এবং নিজ নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা জমা ও ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনসহ মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করেন। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০০৪ এর ২৭(১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করে দুদকে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার