হোম > আইন-আদালত

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। সোমবার (৯ মার্চ) বেলা আড়াটায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠনের নতুন এ দিন ধার্য করেন।

এদিন আদালতে অব্যাহতি চেয়ে আবেদন করেন এ মামলায় কারাগারে থাকা সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ৬ আসামী। একই সাথে মামলায় অভিযোগ গঠনের শুনানি করতে সময় চেয়ে আবেদন করেন আসামী আল মারুফ ও মাকসুদুর রহমানের আইনজীবীরা।

এদিন অভিযোগ গঠনের শুনামি করতে কারাগারে থাকা ৩২ আসমিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে বেলা ২ টায় শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে চাইলে আসামিপক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের জন্য নতুন ওই দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালত বিচরে জন্য মামলাটি ওই আদালতে বদলি আদেশ দেন। এর গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৯ অভিযোগ আংশি শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পর্যায় থেকে মামলাটি বদলি করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। ১৪ অগাস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। গত ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার অভিযোগ থেকে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কেরানীগঞ্জে পান দোকানিকে খুনের দায়ে ৪ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের রিমান্ডে

গোয়েন্দা সংস্থা বলেছে, জিয়াউল আমার ভাতিজার হত্যাকারী

বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো

কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

দুই হাত পিছমোড়া বাঁধা ও পেট ফাড়া ছবি দেখে নজরুলকে শনাক্ত

মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয়

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন