হোম > আইন-আদালত

ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী কামরুন্নাহার রুবিকে খালাস দেন বিচারক।

রোববার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাছান আলী মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে সম্পদের তথ্য গোপন করেন। এ সব সম্পদ তিনি অবৈধ উপায়ে আর্জন করেছেন।

এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড