হোম > আইন-আদালত

বিএসইসি'র শিবলী রুবাইয়াতের বাণিজ্যিক ভবন জব্দ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের নামে থাকা ঢাকার সাভারে ১৫ কাঠা জমির ওপর নির্মিত ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান জব্দের আবেদন করেন। এতে বলা হয়, শিবলী রুবাইয়াত-উল ইসলাম ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে কর্তব্যে অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধ গোপন বা আড়াল করার উদ্দেশে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়িভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার নিয়ে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রুপান্তর করেন। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর (২) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এসব বিষয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামী শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে অর্থ পরবর্তীতে ওই অর্থ ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়েছপন। এ অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানতে পেরেছে দুদক। সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শিবলীকে গ্রেফতার করে। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ২৫ জুন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

তিনজনকে দায়ী করে অভিযোগপত্র, চার্জ গঠনের শুনানি ১ এপ্রিল

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত