হোম > আইন-আদালত

জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় হাইকোর্টে জামিন চাইলেন বিএনপির প্রার্থী

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও প্রধান আসামি মাহমুদুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে সোমবার এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। এ বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

রেজাউল করিম নিহতের ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন রেজাউল করিম। পরে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

এদিকে গতকাল রোববার বেলা ১১টায় শেরপুরের শ্রীবরদীতে জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার প্রধান আসামির জামিন

হাসিনার ১০ টিউলিপের ৪ ববির ৭ বছর কারাদণ্ড

প্লট দুর্নীতি মামলায় টিউলিপের দুই বছর কারাদণ্ড

বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

যমটুপি পরানোর পরও ডিজিএফআই কর্মকর্তা মকছুরুলকে চিনতে পারি

ইডিসিএলের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জমটুপি পরানোর পরও যেভাবে ডিজিএফআই কর্মকর্তাকে চিনেছেন আযমী

শেরপুরে জামায়াত নেতা হত্যা, প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন

প্লট দুর্নীতিঃ হাসিনা-টিউলিপের ২ মামলার রায় কাল

পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ