হোম > আইন-আদালত

গৃহকর্মী পিংকির বিরুদ্ধে এবার পরীমনির মামলা

স্টাফ রিপোর্টার

গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে এবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে পাল্টা মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি। পিংকির মামলার একদিন পরই এ মামলা করেন পরী।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালত এ মামলা করেন তিনি। আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সাইবার ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন পরীমনির আদালতে উপস্থিত ছিলেন। এসময় তার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এর আগে মঙ্গলবার গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমনিসহ দুজনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল গৃহকর্মী পিংকি হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগ এনে পরীমনি বিরুদ্ধে মামলা করেন।

গুলশান থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ পাঁচজনের রায় রোববার

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিয়ে ধরা পড়া নারীর দুই দিনের রিমান্ড

আশুরা ও কারবালা শহীদদের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আলোচনা

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল

চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক

সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত