হোম > আইন-আদালত

সাবেক এমপি শম্ভুর জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ব্যাংকের ১৬টি হিসাবের ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকাও অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এছাড়াও এদিন ব্যাংকে ৫ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্রসহ গাড়ি ক্রয় বাবদ টাকা ফ্রিজ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন সংস্থাটির উপ সহকারী পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামের ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে