হোম > আইন-আদালত

ঢাকার আদালতে নিষ্পত্তি হওয়া ২৪৩২ মামলার আলামত ধ্বংস

স্টাফ রিপোর্টার

ঢাকার চিফ মেট্রোপলিটন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে ২ হাজার ৪শ ৩২ টি নিষ্পন্ন মামলার জব্দকৃত আলামত শনিবার ধ্বংশ করা হয়েছে। চলমান মামলাগুলোর আলামতগুলো সঠিকভাবে সংরক্ষনের জন্য এ উদ্যগ নেয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও আদালতের সংশ্লিস্ট প্রসিকিউশনের কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মোট ২ হাজার ৪৩২টি নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা আলামতের মধ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় জব্দ করা লাঠি, বাঁশ, হকি স্টিক, বিভিন্ন ব্র্যান্ডের মদ ও কাগজপত্রসহ নানা ধরনের সামগ্রী ছিল। দীর্ঘদিন ধরে আদালতের মালখানায় সংরক্ষিত এসব আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, যেসব মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আদালতের নির্দেশনা পাওয়া গেছে, সেসব মামলার জব্দকৃত আলামত বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এর ফলে মালখানার সংরক্ষণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে এবং নতুন আলামত সংরক্ষণে সুবিধা হবে।

সংশ্লিষ্টরা জানান, আদালতের মালখানায় সংরক্ষিত আলামত নিয়মিত পর্যালোচনা ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ চলমান রয়েছে।

এমই

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে