হোম > আইন-আদালত

হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামী ৭ জুলাই সোমবার আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আজ বেলা ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালে-১ এ শেখ হাসিনার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানির অবতারণা করেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন।

গত ১ জুন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন- আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। একইসঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতিত শিশুটি থাকবে বাবার জিম্মায়

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৫ এপ্রিল

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ

সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬১ জনের হিসাব জব্দ

জামায়াতের দুই নেতার ভোটের ফল চ্যালেঞ্জ

তাহেরের কাছে হেরে যাওয়া বিএনপি প্রার্থীর হাইকোর্টে আবেদন

কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে রায় আজ

সাবেক হুইপ সামশুল ও স্ত্রী-কন্যার নামে মামলা