হোম > আইন-আদালত

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড

আইডিআরএ চেয়ারম্যান মোশারফ ও স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক ডিআইজি আবদুল জলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞে যে কেউ থাকুক ছাড় দেয়া হবে না: চিফ প্রসিকিউটর

জামিন নামঞ্জুর, কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে

শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে ট্রাইব্যুনালে হাজির

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

লতিফ সিদ্দিকী যে মামলায় জামিনে সেই মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ

নতুন দুই হত্যা মামলায় বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

হাসনাত আবদুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী