হোম > আইন-আদালত

অভিযোগের সত্যতা পেলে প্রসিকিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

চিফ প্রসিকিউটর

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে মঙ্গলবার একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।’

চিফ প্রসিকিউটর জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো অভিযোগ থাকলে তা-ও খতিয়ে দেখা হবে।

আমিনুল ইসলাম বলেন, গঠিত কমিটি পুরো বিষয়টি তদন্ত করবে। প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না, তা বের করাই তাদের দায়িত্ব।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর এ বিতর্ক শুরু হয়।

অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা দাবি করেছিলেন তিনি।

ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর

অর্থের পেছনে না ছুটে দক্ষ আইনজীবী হতে হবে

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির