হোম > আইন-আদালত

হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

যাত্রাবাড়ীতে তাইম হত্যা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এই মামলার অপর আসামিরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মো. ওহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান ও মো. শাহদাত আলী।

জুলাই বিপ্লবের সময় গত বছরের ২০ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন তাইম। তার বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক। ওই দিন বন্দুর সঙ্গে চা খেতে বেরিয়ে যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়ে লাশ হয়ে ফিরতে হয় তাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে ছেলের মরদেহ পেয়ে ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ময়নাল বলেন, ‘স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে। স্যার, আমার ছেলে আর নেই। একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?’

মাদক কারবারি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত

আত্নসমর্পণ করেও প্রত্যাহার করলেন আমিন মোহাম্মদের স্বত্বাধিকারী

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আপিলেও জামিন বহাল আইভির, পেতে পারেন মুক্তি

পথশিশুদের সুরক্ষায় নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি

সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত করেছিল হাসিনা

কারাগারে সাবেক ভিসি হাসিবুর রশিদ

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বেরোবির সাবেক ভিসি হাসিবুরকে ট্রাইব্যুনালে হাজির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়