হোম > আইন-আদালত

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

স্টাফ রিপোর্টার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকায় মামলা দুটি দায়ের করেন। সংস্থাটির উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, আসামি নূর মোহাম্মদ তার দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার ১৭টি ব্যাংক হিসাবে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় মামলায় নূর মোহাম্মদের স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে স্বামীর প্রভাবে ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই সম্পদ তিনি ভোগদখলে রেখেছেন। এই অপরাধে নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরাকে আসামি করা হয়েছে। এ ছাড়া, ইসমত আরা ২১টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে