হোম > আইন-আদালত

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আবার হচ্ছে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নিতে আর আইনি বাধা নেই। হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রোববার উক্ত আদেশ প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির। একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজেই কোনো আইনজীবী ছাড়াই হাইকোর্টে এ রিট করেছিলেন।

শুনানিতে পরে দেখা যায়, ‘গ’ ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের প্রশ্নপত্রে কিছু কিছু ভুল রয়েছে। রিটের শুনানিতে বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্য শোনেন আদালত। তাতে উঠে আসে যে প্রশ্নপত্রে সত্যিই কিছু ভুল ছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের অনুমতি চেয়ে জানায়, তারা ৬০ নম্বরের এমসিকিউ অংশ নতুন করে নিতে চায়। আদালত বিষয়টি বিবেচনা করে নতুন করে পরীক্ষার অনুমতি দেন। একই সঙ্গে রিটকারী শিক্ষার্থীরা আদালতের সামনে তাদের দাবি পূরণ হওয়ায় রিট প্রত্যাহার করে নেন।

গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। ওই রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে