হোম > আইন-আদালত

দুদকের মামলায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর খালাস

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে এ মামলার দায় থেকে মুক্তি পেলেন তিনি।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক রেজাউল করিমের আদালত এই রায় ঘোষণা করেন।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন রায় উপলক্ষে আদালতে হাজির হন মোসাদ্দেক আলী। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাহিনা খাতুন মতিঝিল থানায় মোহাম্মদ মোসাদ্দেক আলী ও স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। মামলায় তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালে ১৪ ফেব্রুয়ারি এ মামলায় ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এক এগারোর সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনসহ মানি লন্ডারিং এর অভিযোগে মোসাদ্দেক আলীর নামে ঢাকায় চারটি ও ময়মনসিংহে ছয়টিসহ ১০টি মামলা দায়ের করে দুদক। ময়মনসিংহের চারটি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। অপরদিকে আজ ঢাকার এক মামালাসহ চার মামলাতেও খালাস পেলেন তিনি। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাজনৈতিক হয়রানিমূলক আরো ৯টি মামলা দায়ের করা হয়। এই ৯টি মামালা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে