হোম > আইন-আদালত

সোহান হত্যার মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সোহান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম অব্যাহতির এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেন।

এতে বলা হয়, ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বিধায় এ মামলায় তার অব্যাহতির আবেদন করছি।

জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ। এরপর ওই বছরের ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে আদালতে মামলা করেন।

আদালত অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলায় এজাহারনামীয় ৪৯ নম্বর আসামি করা হয় শেখ বশিরউদ্দীনকে।

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের রায় আজ

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন আনিসুল হক, পলক ও মামুন

দুর্নীতি মামলায় জয়-পুতুল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ