হোম > আইন-আদালত

গাজী গোলাম দস্তগীরের শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২টি কোম্পানির শেয়ার ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন বিচারক। এসব সম্পদের মূল্য ধরা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ আবেদন করেন। এতে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছে।

এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি