হোম > আইন-আদালত

স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের নোটিশ

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে দুদক।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে হওয়া মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে হওয়া মামলায় তার বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

অপর একটি মামলায় স্ত্রীর সঙ্গে হানিফকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ফৌজিয়া আলমের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে এক আইনজীবী হানিফের বিরুদ্ধে দুদকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন। এরপর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হানিফ, তাঁর স্ত্রী ও পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে নির্দেশ দেয়। ওই নির্দেশে ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব ঘেটে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক এ দুটি মামলা করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর পর থেকেই দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতা আত্মগোপনে চলে যান। মাহবুব উল আলম হানিফও আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, হানিফ এখন কানাডায় রয়েছেন। তার মেয়ে কানাডার নাগরিক। হানিফেরও কানাডার নাগরিকত্ব রয়েছে।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে