হোম > আইন-আদালত

এনসিটিবি’র রাখাল রাহার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামি ২২ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার বিষয়টি নজরে আসলে মামলার বাদী সাজ্জাদ হোসেন মতিঝিল থানায় মামলা করতে যান। সেখানে থানা-পুলিশ মামলা না নিয়ে বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দেন। সে অনুয়ায়ী আজকে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর মাধ্যমে রাখাল রাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার চেষ্টা করেছেন। আল্লাহ ও তার রাসুল (সা) কে নিয়ে কটুক্তি করায় অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সাক্ষীদের তলব করে ইসলাম ধর্মে বিশ্বাসীদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করার দাবি জানানো হয়।

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন