হোম > আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর বাড়িসহ প্লট-ফ্ল্যাট জব্দ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের একটি চার তলা বাড়ি, চারটি প্লট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকাসহ ছয়টি ব্যাংক হিসাব ও দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেন বিচারক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহিনাকে অপরাধে সহায়তা করেন। আসামি তাহমিনা নিজ নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকা টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

জ্ঞাত আয় বহির্ভূত এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন একাধিক ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকালে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, আসামিগণ এসব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এডি/ এএ

ঢাবি হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতিত শিশুটি থাকবে বাবার জিম্মায়

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৫ এপ্রিল

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন বিসিবি পরিচালক কণ্ঠশিল্পী আসিফ

সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ ৬১ জনের হিসাব জব্দ

জামায়াতের দুই নেতার ভোটের ফল চ্যালেঞ্জ