হোম > আইন-আদালত

হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

বরিশালে ক্রসফায়ারে দুজনকে হত্যা

স্টাফ রিপোর্টার

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দুজনকে ক্রসফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন- আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দাখিল করা হয়।

আনুষ্ঠানিক অভিযোগ বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন মামলার ভিকটিম টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা ও গ্রহণ করেন। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে তিনি বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহকে নির্দেশ প্রদান করেন। এরপর একটি মিথ্যা মামলায় দুই ভিক্টিমকে আসামি করা হয়। পরে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে দিয়ে আগৈলঝাড়া থানার গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে বুধার নামক স্থানে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

অভিযোগ আরো বলা হয়েছে, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ ও ডিআইডি এহসান উল্লাহর বিরুদ্ধে ঊর্ধ্বতন অবস্থানে থেকে নির্দেশনার মাধ্যমে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপাইজ ও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলির অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

এ মামলার এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করে ট্রাইব্যনাল।

গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

ন্যায়বিচার নিশ্চিতে আলাদা সচিবালয় পুনর্বহাল জরুরি

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষক রিমান্ডে

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের

শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা: আসামি সোহেলের দায় স্বীকার

৬ষ্ঠবারের মতো চিন্ময় কৃষ্ণের আইনজীবীর আবেদন নামঞ্জুর