হোম > আইন-আদালত

আদালতে পুলিশকে ধমকালেন কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে হাজতখানা থেকে আদালতে তোলার সময় কামরুল ইসলাম সাংবাদিকদের কিছু বলতে গেলে পুলিশ কনস্টেবল বেলাল তাকে বাঁধা দেন। এতে উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন কামরুল। এ সময় তিনি রূঢ় কন্ঠে বলেন, ‘কেন তুমি টানতেছো, কেনো।’

জবাবে কনস্টেবল বেলাল বলেন, ‘স্যার সাংবাদিকদের সাথে কথা বলা যাবে না।’ এরপর তাকে আদালতে তোলা হয়। পরে তার উপস্থিতিতে আদালতে শুনানি শুরু হয়। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের এই গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

ওই ঘটনায় গত ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় কামরুল ইসলাম ১০ এবং মানিক ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে