হোম > আইন-আদালত

এক কাপড়ে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেন মামুন খালেদ

পিপি ফারুকী

আমার দেশ অনলাইন

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেন এই মামুন খালেদ। যার কারণে শেখ হাসিনার কাছ থেকে তিনি অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন।

পিপি ফারুকী আরো বলেন, ছাত্র আন্দোলনে আসামি মামুন খালেদের নির্দেশে হামলা চালানো হয়। সেখানে দেলোয়ার নামে একজন নিহত হন। এ আসামির পূর্বের রাজনৈতিক ইতিহাস সবাই জানে। ১/১১-এর সময়কার কুশীলবদের তিনি একজন।

তখন তিনি ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন। সে সময় এ আসামি ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের বন্দি করে কোটি টাকা হাতিয়ে নেন এবং হেনস্তা করেন। পরবর্তীতে হাসিনাকে ক্ষমতায় আনতে যারা সহযোগিতা করেছিল, তার মধ্যে তিনি একজন। যার পুরস্কারস্বরূপ তিনি ডিজিএফআইপ্রধান হন।

তারপর তিনি আয়নাঘর তৈরি করেন। যেখানে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারাসহ নানা অপরাধ করেছেন। পাশাপাশি ডিজিএফআইকে রাজনীতিকরণ করার কুশীলব তিনি। জলসিঁড়ি প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। যার কারণে ইতিমধ্যে আদালত তার স্ত্রীসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এ জন্য তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।

গুলির পর রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বেরিয়ে আসে

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত

ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত চেয়ে আবেদন

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৩২ জন গ্রেপ্তার

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: হাসিনা-জয়-পলকের সর্বোচ্চ শাস্তি চাইলেন সাক্ষী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিশ

নাশকতার মামলায় আ.লীগের ৮ নেতাকর্মী রিমান্ডে

দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ