হোম > আইন-আদালত

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব

স্টাফ রিপোর্টার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

সোমবার আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এ নিয়ে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল সাতজন। এর মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব একমাত্র নারী বিচারপতি।

এমএস

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে